ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বান্দরবানের কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৮ বার দেখা হয়েছে

বান্দরবানের রুমার উপজেলার অন্যতম পর্যটন স্পট কেওক্রাডংয়ে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে কেওক্রাডং।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধন এ তথ্য জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

তিনি বলেন,পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের ভ্রমণকে আরও বেশি নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল, মোটেলসহ সকল পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় করার কথা রয়েছে। আমরা সভা করবো। আমরা চাই বান্দরবানবাসীর সহযোগিতায় আরও নতুন নতুন পর্যটন স্পট চালু এবং পর্যটক আকর্ষণে পর্যটন নগরীকে এগিয়ে নিতে।

এ সময় ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা, দুমকিতে শোডাউন

বান্দরবানের কেওক্রাডং ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত : ০৭:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫