ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, লিখিত পরীক্ষা নভেম্বরে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৬ বার দেখা হয়েছে

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তির শর্ত ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি-৭ অনুযায়ী নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, সঠিক ডকুমেন্টস বা সনদ উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে কিংবা ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে।

এ ছাড়া, বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদ টেম্পারিং করলে কিংবা আবেদনপত্রে গুরুতর ত্রুটি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে উত্তীর্ণের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরও এরূপ তথ্য প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা যাবে।

ফলাফল জানতে প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) ভিজিট করতে পারবেন। পাশাপাশি টেলিটকের যেকোনো মোবাইল থেকে ‘PSC 47 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় Qualified অথবা Not Qualified জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা, দুমকিতে শোডাউন

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, লিখিত পরীক্ষা নভেম্বরে

প্রকাশিত : ০৫:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫