ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : মনির খান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান বলেছেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনির খান বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। মহেশপুর-ঝিনাইদহের মাটি বিএনপির ঘাঁটি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে কোটচাঁদপুর-মহেশপুর যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে, কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, জেলা কৃষক দলের সদস্য মুকুল হোসেন, উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি লুৎফর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন প্রমুখ।

এর আগে ফতেপুর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনির খান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পথসভা স্থলে হাজির হন তিনি।

রাজপথ অস্থিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবেনা -আওয়ামী লীগের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : মনির খান

প্রকাশিত : ০৯:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫