ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজদের মিলন মেলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩০৮ বার দেখা হয়েছে

বরিশাল ব্যুরো :

চার উপজেলার ৩০টি মাদরাসার দুই শতাধিক কুরআনের হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা, নগদ অর্থ, ক্রেস্ট বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো অনুষ্ঠানকে ঘিরে পবিত্র কুরআনের পাখি হাফেজদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিনত হয়েছিলো।

বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার আয়োজনে সোমবার (১০ নভেম্বর) বাদ আছর মাদরাসার সামনে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হাফেজ ইমারত হোসেনের সভাপতিত্বে ও মদেরাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন,

গৌরনদীর হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষা পরিচালক হাফেজ মো. আবরারুল হক, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন, মাওলানা আবু মুসা প্রমুখ।

প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদরাসার দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করেন।

শেষে পাঁচ ও দশ পাড়ার তিনজন করে ছয়জনকে নগদ পাঁচ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কারপ্রাপ্তদের নগদ চার হাজার টাকা করে এবং ১৪ জনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।হিফজুল কুরআন প্রতিযোগিতাকে ঘিরে কয়েকশ’ কুরআনের পাখি হাফেজদের মিলন মেলা বসেছিলো।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজদের মিলন মেলা

প্রকাশিত : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫