ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইসির তিন কর্মকর্তা হলেন রিটার্নিং অফিসার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

মাত্র তিন কর্মকর্তাকে সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথমবারের মতো সংসদের সাধারণ নির্বাচনে তিন কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসাবে রাখা হচ্ছে। এ ক্ষেত্রে ঢাকার দুইটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রামের একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনায় একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এদিকে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে ৫৪ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বাকিরা অন্যান্য বারের মতো প্রশাসন থেকেই নিয়োগ পাচ্ছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে মাদক মামলার আসামি ইয়াবা সম্রাট হারুন গ্রেপ্তার

ইসির তিন কর্মকর্তা হলেন রিটার্নিং অফিসার

প্রকাশিত : ০৮:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫