ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে অবৈধ ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা, চিমনি ভেঙে বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার ঢেউখালী এলাকায় অবৈধভাবে স্থাপিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে স্টার বাবু ব্রিকস-১ নামের ইটভাটাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বি এম রকিব উদ্দিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর সংশোধিত ২০১৯ সালের ৫ ধারার ২ উপধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৬ ধারা অনুযায়ী ইটভাটাটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর কার্ালয় সূত্র জানায়, জেলায় এখন পর্ন্ত ২৭ টি অবৈধভাবে স্থাপিত ইটভাটা সনাক্ত করে তালিকা করা হয়েছে। তালিকা থেকে আজকে একটি অবৈধ সাথাপিত ইটভাটায় অভিযান পরিচালনা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

পটুয়াখালীতে অবৈধ ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা, চিমনি ভেঙে বন্ধ

প্রকাশিত : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬