ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

দেবীদ্বার খালেদা জিয়ার গায়েবানা জানাজা: জাতি হারাল একজন গনতন্ত্রের অভিভাবক- মঞ্জু মূন্সী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে, সুলতানপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। বরকামতা ইউনিয়নের বাগমারা আলীম মাদ্রাসা মাঠ এবং রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী আদর্শ বলেজ মাঠসহ একযোগে ৪ স্থানে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে আয়োজিত গায়েবানা জানাযায় উপস্থিত থেকে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও টানা ৪ বারের নির্বাচিত সংসত সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বলেন, আমি ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়াসহ ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রয়োজনে যখনই নেত্রী বেগম খালেদা জিয়াকে দেবীদ্বারে আমন্ত্রণ জানিয়েছি, তখনই তিনি আমার আমন্ত্রণ রক্ষা করেছেন। প্রথমবার আসেন ‘দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ উদ্বোধনে, দ্বিতীয় বার গোমতী নদী ভাঙ্গনের কবলে অসহায় মানুষদের সহযোগীতার হাত বাড়িয়ে দিতে দেবীদ্বারে আসেন, এবং তৃতীয়বার আসেন আমার নির্বাচনী একটি সভায়। নেত্রীর সাথে আমার রাজনৈতিক জীবনের উন্নয়ন কর্মকান্ডসহ নানাকাজে স্মৃতি বিজড়িত আছেন। জাতীর এ ক্রান্তিকালে গণতন্ত্রের মানষকণ্যা নেত্রীকে হারিয়ে দেশের সুস্থ্যধারার রাজনীতির অপুরনীয় ক্ষতিসহ আমি হারিয়েছি একজন রাজনৈতিক অভিভাবক।

সরকারি দলের নেতাদের সম্পদ জেলে থাকলেও বেড়েছে কয়েক গুণ

দেবীদ্বার খালেদা জিয়ার গায়েবানা জানাজা: জাতি হারাল একজন গনতন্ত্রের অভিভাবক- মঞ্জু মূন্সী

প্রকাশিত : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫