ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বরিশাল বাকেরগঞ্জ ৩ টি অবৈধ  ইটের ভাটা অভিযান পরিচালনা করেন  উপজেলা কমিশনার (ভূমি) তন্ময় হালদার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৭২ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) জনাব তন্ময় হালদার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের একটি টিসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় নিয়ম না মেনে ইট উৎপাদন, কাঁচা ইট খোলা জায়গায় স্তূপ করে রাখা, চিমনি মানদণ্ড না মানা এবং কৃষিজমি নষ্ট পাশাপাশি অবৈধ কাঠ ব্যবহার ও পরিবেশগত ক্ষতির প্রমাণ পাওয়ায় গারুড়িয়া ইউনিয়নের ও কলসকাঠী ইউনিয়নের লাইসেন্সবিহীন (দুবাই ব্রিকস, খান ব্রিকস এবং ওয়ান স্টার ব্রিকস) এই তিন ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটার ড্রাম চিমনী ভেঙ্গে দেওয়া হয় ও কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযানে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মামলায় ৩ ভাটায় অর্থদণ্ড: মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে কারো প্রতি কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না বলেও তিনি সতর্ক করেন।

জনপ্রিয় সংবাদ

অপতথ্য প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বরিশাল বাকেরগঞ্জ ৩ টি অবৈধ  ইটের ভাটা অভিযান পরিচালনা করেন  উপজেলা কমিশনার (ভূমি) তন্ময় হালদার

প্রকাশিত : ০৬:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬