ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

শিবচরে জমি বিরোধে বিডিআর কর্মকর্তার বাড়িতে হামলা, হত্যার হুমকির অভিযোগ,

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর ইউনিয়নের উত্তর বাঁশকান্দি কাসেম মার্কেট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বিডিআর কর্মকর্তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সেকেন্দার আলী মাতুব্বরের ছেলে নাসির উদ্দিন মাতুব্বরের বাড়িতে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভবনের থাই গ্লাস ভাঙচুর করে এবং ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর, তার স্ত্রী সেলিনা বেগম, ছেলে-মেয়ে এবং ছোট নাতনি। হামলার সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তার জন্য ঘরের দরজা আটকে রাখেন। এ সময় হামলাকারীরা নাসির উদ্দিন মাতুব্বরকে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।
অন্য ঘরে থাকা তার মা মমতাজ বেগমকে মারধর করে আহত করা হয়। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগীদের দাবি, এ হামলায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী নাসির উদ্দিন মাতুব্বর বলেন, “আমি একজন বিডিআর কর্মকর্তা হয়েও নিজের বাড়িতে নিরাপদ নই। জরুরি সেবায় কল করার পর ঘটনাস্থলে পুলিশ এলেও তা হামলার পরে।” তিনি স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। তবে ভুক্তভোগীদের দাবি, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমির হোসেন সেরনিয়াবাদ জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের মতে, দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

শিবচরে জমি বিরোধে বিডিআর কর্মকর্তার বাড়িতে হামলা, হত্যার হুমকির অভিযোগ,

শিবচরে জমি বিরোধে বিডিআর কর্মকর্তার বাড়িতে হামলা, হত্যার হুমকির অভিযোগ,

প্রকাশিত : ০১:০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬