ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দুমকিতে চলাচলের রাস্তায় গাছ রোপণ ও বেড়া দেওয়ার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে রাস্তায় গাছ রোপণ ও বেড়া দিয়ে অন্তত ১০ পরিবারের চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার(২৬ মার্চ ) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা হঠাৎ করেই বেড়া দিয়ে বন্ধ করে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে দেয়। এতে তারা বাড়ি থেকে বের হতে এবং দৈনন্দিন কাজকর্মে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

এ ঘটনায় অভিযোগকারী নুর ইসলাম (১৩), মোঃ ফোরকান আলী (২২), আব্দুর রাজ্জাক হাওলাদার (৮০), ফাতেমা বেগম (৪০), রুপবান বিবি (৭৫) ও কবির হাওলাদার (৪৫) জানান, কোনো পূর্ব নোটিশ বা বৈধ কারণ ছাড়াই
প্রতিবেশী লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের (৪৫), নেতৃত্বে শাহজাহান সিকদার (৫৩) ও আইয়ুব আলী শরীফ (৬০) গংরা ক্ষমতার দাপটে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। এতে ওই বাড়ির অন্তত ১০ পরিবারের নারী-পুরুষ ও শিশু-কিশোরের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দুমকিতে চলাচলের রাস্তায় গাছ রোপণ ও বেড়া দেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৮:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬