ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আকাশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ‘ধরিত্রী পাম্পে’ তথ্য সংগ্রহের সময় পাম্পের মালিকপক্ষের লোকজন তার ওপর এই ন্যাক্কারজনক হামলা চালায়।
জানা গেছে, ধরিত্রী পাম্পে অবৈধভাবে তেল বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান আকাশ। তথ্য ও ফুটেজ সংগ্রহের সময় পাম্পের মালিক ও তাদের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। এসময় তাকে নির্মমভাবে মারধর করা হয়। হামলাকারীরা কেবল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি, তার সাথে থাকা পেশাগত কাজের মূল সরঞ্জাম ক্যামেরা এবং বুমও ভাঙচুর করে।
বর্তমানে আকাশ গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা হিসেবে দেখছেন তারা। সাংবাদিক সমাজ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
অন্যথায়, সাংবাদিক সুরক্ষা ও অপরাধীদের শাস্তির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে নিহত -১ আহত ৩

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

প্রকাশিত : ০৯:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬