ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

তেল মজুত করায় লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন বলেন, তেল মজুত আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুই দোকানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুতের প্রমাণ পাওয়া যায়। জব্দকৃত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।

তেল মজুত করায় লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে

প্রকাশিত : ০২:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬