ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়, কেঁপে উঠল এলাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা এলাকায় কৃষিজমি থেকে উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধকালীন সাতটি ল্যান্ডমাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই অভিযান। যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি বিশেষজ্ঞ দল মাখালডাঙ্গা স্কুলপাড়া সংলগ্ন মাঠে এসব ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করে। নিষ্ক্রিয়করণের সময় একাধিক বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।
সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত। ৫৫ রেজিমেন্টের ১৫ সদস্যের এই দলটি প্রথমে চারটি এবং পরে আরও তিনটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করে। এ সময় বিস্ফোরণের ফলে বারুদের ছাই ও ধুলাবালি আশপাশের মাঠজুড়ে ছড়িয়ে পড়ে।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি একই এলাকার এক কৃষক জমিতে সেচের নালা খননের সময় মাটির নিচে এসব ল্যান্ডমাইনের সন্ধান পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্থানটি ঘিরে রাখা হয়।
ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রায় এক মাস পর উদ্ধার হওয়া এসব ল্যান্ডমাইন নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় ৭ ল্যান্ডমাইন নিষ্ক্রিয়, কেঁপে উঠল এলাকা

প্রকাশিত : ১২:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬