জাহিদুল ইসলাম দুমকি প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে উল্লেখ করে পটুয়াখালীর স্থানীয় সরকারি অনুমোদনহীন অনলাইন পোর্টাল “খবর পটুয়াখালী’তে ২৮শে মার্চ শনিবার “চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন “শিরোনামে একটি সংবাদ প্রচার হয। সংবাদটি রিপন শরীফের দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

রবিবার (২৯ মার্চ) লেবুখালীতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন শরীফ বলেন, আমি ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। এ কারণে অনেকবার জেলেও যেতে হয়েছে।সম্প্রতি আমার এলাকার কয়েকজন আত্মীয়-স্বজনের নামে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের বিষয়ে দুমকি থানায় একটি অভিযোগ হয়। অভিযোগের প্রেক্ষিতে আমার আত্মীয় শাহীন শরীফসহ আরেকজনকে পুলিশ থানায় নিয়ে যায়। আমি তাকে দেখতে থানায় যাই। তাদেরকে দেখে আমি চলে আসি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কিন্তু খবর পটুয়াখালী নামের অনুমোদনহীন অনলাইন পোর্টালের এক স্টাফ রিপোর্টার পূর্ব শত্রুতার জেরে আমার নামে মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ প্রকাশ করে। এই সংবাদ প্রচারের মাধ্যমে মুলতঃ পূর্ব শত্রুতার জের এবং আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র চলছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আণীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ডেস্ক রিপোর্ট 






















