ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ, ঢাকা উত্তরে আদিব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য তরিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশন মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।

দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ, ঢাকা উত্তরে আদিব

প্রকাশিত : ০২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬