ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

তেলের পাম্পে দীর্ঘ লাইন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

আগের মতোই আজও জ্বালানি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন গাড়ি ও মোটরসাইকেলের চালকেরা। যাদের অধিকাংশই চান ট্যাংকি পূর্ণ করতে। এ নিয়ে অনেক ক্ষেত্রে পাম্পের বিক্রয়কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কেও জড়াচ্ছেন তারা।

পাম্প ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি পাম্পেই সতর্কতামূলক একটি বার্তা টানানো রয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কিনে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সংযত ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে। তবে এই নির্দেশনার পরও অধিকাংশ বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের চালকরাই চাচ্ছেন পুরোপুরি ট্যাংকি ফুল করতে।

কয়েকটি পাম্পের বিক্রয়কর্মীরা বলেন, অধিকাংশরাই কম তেল নিতে চান না। সবাই ট্যাংকি পূর্ণ করতে চান, ফলে পাম্পগুলোতে চাপ বেড়েছে এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

টঙ্গীর এশিয়া পাম্পের বিক্রয়কর্মী আলআমিন বলেন, আমরা বারবার বলছি কম করে নিতে, যাতে সবাই তেল পায়। কিন্তু বেশিরভাগ লোকজনই ট্যাংকি ফুল করতে চান। না দিলে অনেক সময় তর্কে জড়িয়ে পড়েন।

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

গত শনিবার এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

তেলের পাম্পে দীর্ঘ লাইন

প্রকাশিত : ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬