ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান, চারজন গ্রেফতার—লরি সহ বিপুল তেল জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি তেলবাহী লরি ও মোট সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে আলমডাঙ্গা থানার কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় মাঝেরপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে লরি চালক মো. আলী হোসেন (৫৩), একই এলাকার মৃত আবু হোসেনের ছেলে হেলপার মো. মোজাম হোসেন (৪৫), দামুড়হুদা উপজেলার পীরপুর মাঝেরপাড়ার মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাহেন আলী (২৮) এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে তেল গ্রহীতা মো. টিটন আলী (৩৭)।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই পবিত্র মন্ডল ও এএসআই মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা তেলবাহী লরি (ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে তেল নামানো হচ্ছিল।
পরে জিজ্ঞাসাবাদে তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চালক, হেলপারসহ চারজনকে আটক করা হয়। অভিযানে লরি ও ব্যারেল থেকে ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, অধিক লাভের আশায় তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে এই তেল মজুদ করছিলেন।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রটিকে শনাক্ত করে অভিযান চালানো হয়। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত তেল ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রে অভিযান, চারজন গ্রেফতার—লরি সহ বিপুল তেল জব্দ

প্রকাশিত : ০৯:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬