ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব: মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাঙচুরে আহত-৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, যা সোমবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত কয়েক দফায় চলতে থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পাকদী এলাকার একটি কমিউনিটি সেন্টারে একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইতালি প্রবাসী মামুন হোসেনের বৌভাত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁ’র ছেলে আকিব খাঁ এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।
তবে ওই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় আকিব ও মঈনের নেতৃত্বে দুই কিশোর গ্যাং গ্রুপ সংগঠিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ৯টার দিকে উভয়পক্ষ আবারও দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে রাতে পুলিশ সরে গেলে সোমবার ভোরে তৃতীয় দফায় ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের হামলায় পাকদী এলাকার অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব: মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাঙচুরে আহত-৫

প্রকাশিত : ১১:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬