ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ক্যামেরাম্যান আসাদের মৃত্যুতে বিআরইউ’র শোক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বরিশাল মাই টিভির ক্যামেরা পার্সন আসাদ চৌধুরী (৩২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার সময় ঢাকা ‘শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল’ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন- বরিশাল মাই টিভির সাবেক ক্যামেরাম্যান শফিকুর রহমান হাসনাইন।

আসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। এক শোক বার্তায় বিআরইউ’র সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সদস্যবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করেছেন।

বরিশাল মাই টিভির সাবেক ক্যামেরাম্যান শফিকুর রহমান হাসনাইন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত আসাদকে আশঙ্কাজনক অবস্থায় গত ৪ দিন পূর্বে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। রাতেই আসাদের মরদেহ বরিশালে নিয়ে আসা হবে। মঙ্গলবার সকাল ৯টায় কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্তানে দাফন করা হবে। নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মাহাবুব আলম চৌধুরীর পুত্র আসাদ এবং জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার (বরিশালে কর্মরত) জিয়া শাহীনের ভাগনে।

মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ক্যামেরাম্যান আসাদের মৃত্যুতে বিআরইউ’র শোক

প্রকাশিত : ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬