ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর ১৯ ব্যাচের শিক্ষার্থী ও সিদ্ধেশ্বরী কলেজ এর ফিনান্স বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. সাদমান সাইফ রাইভির হত্যাকারীদের ফাসির দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দেবীদ্বার অক্সফোর্ড, সোনার বাংলা  ও ক্যামব্রিয়ান স্কুলের ছাত্র- ছাত্রী ও শিক্ষকমন্ডলীসহ স্থানীয় এলাকাবসী।

মঙ্গলবার(৩১ মার্চ) সকাল ১০ টায় সোনার বাংলা ফাউন্ডেশন স্কুলের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম এর সভাপতিত্বে দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিহত সাদমান সাইফ রাইভির পিতা- খন্দকার হাবিবুর রহমান ও মাতা ছালমা আক্তার দীপু দেবীদ্বার ছোটআলমপুর রেহান উদ্দীন ভূইয়ার বাড়িতে ভাড়া থাকতেন,মা ছালমা আক্তার দীপু দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এ দীর্ঘ দিন সহকারী শিক্ষক হিসাবে চাকুরী করতেন। তাই এ মানব বন্ধনে অংশ গ্রহনকারী সকলে হত্যাকারীদের ফাঁসি চাই স্লোগান তুলে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে ও  গ্রেফতারকৃত ৪ আসামিসহ দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী করেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম সরকার। দেবীদ্বার হিলফুল ফুজুল আর্দশ স্কুলের মনিং এর অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, মুরাদনগর সেন্ট্রাল স্কুলের  জামাল হোসেন সরকার,বৈষম্য বিরোধী ছাত্র নেতা সিয়াম ইসলাম, জুবায়ের, জহিরুল ইসলাম। এছাড়ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন’ দেবীদ্বার ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আল আমিন, অক্সফোর্ড স্কুলের সিনিয়র শিক্ষক সাংবাদিক  এ আর আহমেদ হোসাইন, অক্সফোর্ড স্কুলের সিনিয়র শিক্ষক মাহাবুব আলম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষক নুরুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশন স্কুলের অধ্যক্ষ শামিম আহাম্মদ, দি ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃমোবারক হোসাইন, উপাধ্যক্ষ ময়নাল হোসেন মনিরসহ আরও অনেকে।

এদিকে গত ২৬ মার্চ যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী খাল থেকে সাদমান সাইফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে সাদমানের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ৮ জনের নাম উল্লেখ করেনএকটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায়,আরমান হক বিপু ওরফে যুব (২১), ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০) কে গ্রেফতার করা হলেও বাকী আসামীরা পলাতক।
পারিবারিক ও পুলিশি সূত্রে জানা যায়-
সাদমান সাইফ পড়াশোনার পাশাপাশি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। ২৩ মার্চ রাত ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। ২৬ মার্চ সাদমান সাইফের বাবা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। সেদিনই যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকার একটি খালে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন। তারা ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে সাদমানের পরনে থাকা জার্সিতে ‘রাইভি’ লেখা দেখে মরদেহ শনাক্ত করেন।

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে মসজিদ নির্মাণে সাবেক প্রধান শিক্ষকের উদ্যোগ, প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলীর অভিনন্দন

দেবীদ্বারে রাইভি হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত : ১২:০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬