ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে মসজিদ নির্মাণে সাবেক প্রধান শিক্ষকের উদ্যোগ, প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলীর অভিনন্দন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় অবস্থিত কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় সাবেক প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেনকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাবেক প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নামাজ আদায়ের সুবিধার্থে নির্মাণাধীন মসজিদের জন্য প্রয়োজনীয় সকল ইট প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা এই মহতী উদ্যোগের জন্য বি এম হেমায়েত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মসজিদটি নির্মিত হলে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলনের পাশাপাশি নৈতিক শিক্ষা চর্চায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে মসজিদ নির্মাণে সাবেক প্রধান শিক্ষকের উদ্যোগ, প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলীর অভিনন্দন

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীতে মসজিদ নির্মাণে সাবেক প্রধান শিক্ষকের উদ্যোগ, প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলীর অভিনন্দন

প্রকাশিত : ১২:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬