ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

তুমুল আলোচনায় মরক্কোর ডিফেন্ডার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

প্রশ্ন উঠেছে– বছরের সেরা গোলটাই কি করলেন দ্রিস আল জাবলি? মরক্কোর ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাক রাবোনা শটে করা এক গোলে হঠাৎ করেই ফুটবল বিশ্বে শোরগোল ফেলে দিয়েছেন। এক পা স্থির রেখে আরেক পা পেছন দিয়ে ঘুরিয়ে এনে জোরালো শটে করা গোলটির ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। কেউ কেউ আল জাবলির এই গোলকে চলতি বছর পুসকাস জিতবে বলেও এখনই বলাবলি শুরু করেছে।

মরক্কোর শীর্ষ স্তরের ক্লাব মাগরেব ফেজের হয়ে ওয়াদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে লিগ ম্যাচে অবিশ্বাস্য গোলে জয় নিশ্চিত করেন আল জাবলি। অথচ ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত উভয় দল ছিল গোলশূন্য সমতায়। এ সময় ওয়াদাদ তাদের বদলি খেলোয়াড় হিসেবে নামায় ফ্রান্সের সাবেক স্ট্রাইকার উইসাম বেন ইয়াদারকে। অথচ পরের মিনিটেই আল জাবলি চোখধাঁধানো গোলে ম্যাচের সব আলো কেড়ে নেন। সেটাই হয়ে উঠে ম্যাচনির্ধারণী একমাত্র গোল।

আল জাবলি গোলটি করেছেন বক্সের একটু বাইরে থেকে বলটি দারুণভাবে নিয়ন্ত্রণ করে নিখুঁত রাবোনা শটে। যা বিভ্রান্ত প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আঘাত করে। মরক্কোর এই ডিফেন্ডার নিজেও যেন কিছুটা বিস্মিত হয়েছেন। প্রবল উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে যোগ দেন সতীর্থদের উদযাপনে। মাগরেব ফেজের ১-০ গোলে জয় সেই আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

ফুটবল বিশ্বে অবশ্য রাবোনা শটে করা এমন গোল নতুন নয়। ইউরোপা লিগে টটেনহ্যাম হটস্পারসের হয়ে বক্সের বাইরে থেকে রাবোনা শটে গোল করেছিলেন এরিক লামেলা। ইতালিয়ান ‘ব্যাড–বয়’খ্যাত মারিও বালোতেল্লির একই কায়দায় করা গোলও বেশ স্মরণীয় হয়ে আছে।

জনপ্রিয় সংবাদ

তুমুল আলোচনায় মরক্কোর ডিফেন্ডার

প্রকাশিত : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬