ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঐতিহ্যবাহী য়ংডং বৌদ্ধ বিহারে ১২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার ঐতিহ্যবাহী য়ংডং বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিহার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা ও প্রকৌশলী ক্যরী মগ, কুহেলী দেওয়ান। এ সময় বিভিন্ন এলাকার পুণ্যার্থীসহ ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

এ সময় য়ংডং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথের এবং নিগ্রদারু বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত কেলাসা থেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ধর্মীয় আয়োজনে বুদ্ধপূজা, সংঘদান, কঠিন চীবর দান উৎসর্গ ও ধর্মীয় দেশনাসহ বিভিন্ন পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়। এ আয়োজনকে ঘিরে বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে চীবর দানের মাধ্যমে দায়ক-দায়িকারা পুণ্য অর্জনের সুযোগ লাভ করেন। এ দান বৌদ্ধ ধর্মের দান, শীল ও ভাবনার চর্চাকে আরও সমৃদ্ধ করে।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ডেঙ্গুর থাবা: হাসপাতালে স্যালাইন-ওষুধ সংকট, বিপাকে অসচ্ছল রোগীরা

ঐতিহ্যবাহী য়ংডং বৌদ্ধ বিহারে ১২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬