ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু নওগাঁয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

নওগাঁ জেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এ সময় জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারধ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ এবং কৃষাণী মোস্তারি মুক্তি।

এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, এ বছর জেলার কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। সদর খাদ্য গুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টান সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ ছাড়া, ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু নওগাঁয়

প্রকাশিত : ১১:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬