ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অযোধ্যায় রামমন্দির তহবিল লুটপাটের পর দানে নারাজ ভক্তরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

‌‌‘‘আমি ভগবান রামের ভক্ত, কিন্তু আমি আর মন্দিরে দান করব না। আমার বাবা, ঠাকুরদার স্বপ্ন ছিল রামের মন্দির হোক, সেটা পূরণ হয়েছে। তবে রামলালার জন্য ভক্তি আমি আলাদাভাবে প্রকাশ করব।’’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এভাবে বলছিলেন ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ও রাম ভক্ত প্রাচী খারে।

রামগোপাল গোয়েল নামে আরেক ভক্ত রাম মন্দির দর্শনে এসে বলেন, ভগবানের উদ্দেশ্যে দেওয়া দান এই বেইমানরা পকেটে ভরে নিয়ে যাচ্ছে। আমাদের আবেগের কোনও মূল্য তাদের কাছে নেই।

রাম মন্দিরে আর্থিক তছরুপ ও কেলেঙ্কারির বিভিন্ন রিপোর্ট সামনে আসার পরে প্রাচীর মতো অসন্তুষ্ট হয়েছেন বহু রাম ভক্ত। প্রাচী খারে ও রামগোপাল গোয়েলদের মতই বহু ভক্ত যারা চেয়েছিলেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হোক, তারা এখন নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন।

সম্প্রতি অভিযোগ উঠেছে, ভক্তদের দান করা অর্থ, বহুমুল্য গয়না, সোনা, রূপার সামগ্রী তছরুপ করা হয়েছে। ইতোমধ্যে এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশের তিন সদস্যের বিশেষ টিম রিপোর্ট পেশ করেছে; যার উপর ভিত্তি করে অযোধ্যা পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে।

যদিও শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সবরকম অভিযোগ অস্বীকার করেছে। তবে ওই আটজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে বিবিসি হিন্দিকে জানিয়েছেন সিনিয়র পুলিশ অফিসার গৌরব গ্রোভার।

এই নিয়ে ইতোমধ্যে কড়া অবস্থান গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, অযোধ্যা সম্পর্কে যা খবর পাওয়া গেছে সেখানে আমরা এসআইটি গঠন করেছি। এসআইটি রিপোর্ট আসার সাথে সাথে আমাদের পূর্ণ তৎপরতায় কাজ শুরু হয়েছে। আমি আশ্বস্ত করতে আপনাকে বলতে পারি, এর শেষ দেখে ছাড়া হবে।

তিনি বলেন, জনগণের ধর্মীয় আবেগের সঙ্গে খেলা অগ্রহণযোগ্য। যদি কেউ এই বিশ্বাসের সঙ্গে ছিনিমিনি খেলে, তাকে এর ফল ভোগ করতে হবে। কাউকেই রেহাই দেওয়া হবে না।

অযোধ্যায় রামমন্দির তহবিল লুটপাটের পর দানে নারাজ ভক্তরা

প্রকাশিত : ০৫:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬