ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শেরপুরে বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার-১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আবুল হোসেন (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত্রি ৩টায় উপজেলার দশ মাইল এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জান্নাত এন্টারপ্রাইজ নামে দূরপাল্লার বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন গাইবান্ধার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নবাব আলী।

থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটিকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি তিনটায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশ মাইল এলাকায় মহাসড়কের ঢাকা বগুড়া লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন ।

এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জগামী জান্নাত এন্টারপ্রাইজ যার রেজিস্ট্রেশন নং (গাইবান্ধা-ব ১১০০০৬) নামে ওই বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক বহনের সঙ্গে জড়িত আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার-১

শেরপুরে বাসে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার-১

প্রকাশিত : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬