ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রাজারবাগে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১১২ বার দেখা হয়েছে

রাজধানীর রাজারবাগে দ্রুত গতির পিকআপ চাপায় মাসুম বিল্লাহ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে রাজারবাগের মৌচাক ফ্লাইওভারের র‍্যাম্পের গোড়ায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) অভি জানান, একটি দ্রুত গতির পিকআপ মোটরসাইকলেটিকে চাপা দিলে চালক ঘটনাস্থলে নিহত হন। সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ মর্গে পাঠানো হবে।

তবে ঘাতক পিকআপ ও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সৌদির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় প্রাণ গেছে ১৯ জনের

রাজারবাগে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত : ১২:১৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬