ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কুড়িগ্রাম জেলার কাচাকটা থানার কেদার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত “নারী শিক্ষা প্রসারই আমাদের মূল লক্ষ্য!!”

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

এই সুমহান প্রতিপাদ্যকে সামনে রেখে কেদার মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল।

বই বিতরণকালে অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী ছাত্রীর লেখাপড়া থামিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নারী শিক্ষার সার্বিক প্রসার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের নবীন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠাতা অধ্যক্ষের এই মহতী ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

কুড়িগ্রাম জেলার কাচাকটা থানার কেদার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত “নারী শিক্ষা প্রসারই আমাদের মূল লক্ষ্য!!”

প্রকাশিত : ১২:১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬