ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

১৭ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতার নিবন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘আন্তকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সময়সূচি বাড়ানো হয়েছে। প্রতিযোগিতার নিবন্ধন আগামী ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে। একই সঙ্গে জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফিক্সচার তৈরি ও প্রতিযোগিতা আয়োজনের সময়ও নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ আগস্ট প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য সব তথ্য অপরিবর্তিত রেখে ‘আন্তকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সময়সূচি বর্ধিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, প্রতিযোগিতার নিবন্ধন ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত করা যাবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফিক্সচার তৈরি হবে ১৮ থেকে ১৯ আগস্ট। এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার তারিখ ও সময় পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ও তারিখও পরবর্তী সময়ে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘আন্তকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সুষ্ঠু ও সুচারুরূপে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজারবাগে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৭ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতার নিবন্ধন

প্রকাশিত : ১২:১৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬