ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

জেলেদের নৌকাবাইচ সুগন্ধা নদীতে, দর্শনার্থীদের ভিড়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী উপলক্ষ্যে ঝালকাঠির সুগন্ধা নদীতে জেলেদের অংশগ্রহণে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

শহরের লঞ্চঘাট থেকে শুরু হওয়া নৌকাবাইচে ১০টি নৌকা নিয়ে জেলেদের বিভিন্ন দল অংশ নেয়। পরে ঝালকাঠি পৌর মিনি পার্ক এলাকায় গিয়ে বাইচ শেষ হয়। নৌকাবাইচ দেখতে সুগন্ধা নদীর দুই তীরে নানা বয়সী মানুষের ভিড় জমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক মো. মুসফিকুর রহমান। সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নৌকাবাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ধানসিঁড়ি ইউনিয়নের জেলেদের দল।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জেলেদের নৌকাবাইচ সুগন্ধা নদীতে, দর্শনার্থীদের ভিড়

প্রকাশিত : ১২:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬