ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

অভিনন্দন জানিয়ে ভিসি বলেন, দেশবরেণ্য প্রাজ্ঞ রাজনীতিবিদ, বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং একনিষ্ঠ দেশপ্রেমিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে এই ঐতিহাসিক ও গৌরবময় দায়িত্ব গ্রহণ সমগ্র জাতির জন্য এক পরম আনন্দ ও আশার আলো সঞ্চার করেছে।

তিনি আরও বলেন, তাঁর মতো একজন মননশীল, প্রাজ্ঞ, মার্জিত, দূরদর্শী এবং জনমানুষের নেতা রাষ্ট্রের অভিভাবকের আসনে আসীন হওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং সুশাসন আরও সুসংহত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একজন বরেণ্য শিক্ষাবিদ ও দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ অভিজ্ঞতা দেশের উচ্চশিক্ষা খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

পবিপ্রবি দক্ষিণবঙ্গের একটি অন্যতম শীর্ষস্থানীয় উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান উল্লেখ করে ভিসি বলেন, মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য ও দিকনির্দেশনামূলক অভিভাবকত্বে এবং চ্যান্সেলর হিসেবে তাঁর নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের গবেষণা, উদ্ভাবন এবং মেধাভিত্তিক সমাজ গঠনে নতুন দিগন্তের উন্মোচন করবে।

তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানও পৃথক অভিনন্দন বার্তায় মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ডাকসুতে দায়িত্ব নেয়ার ১১ মাসে যে কাজ করেছি ১০৫ বছরে কেউ তা করতে পারেনি- ভিপি আবু সাদিক কায়েম

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

প্রকাশিত : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬