ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কারাগারে থাকা পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক অধিনায়করা। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারের কাছে আবারও চিঠি দিয়েছেন বিভিন্ন দেশ ও মহাদেশের ২১ জন সাবেক ক্রিকেটার। গত ছয় মাসের মধ্যে ইমরানের স্বাস্থ্য নিয়ে এটি তাদের দ্বিতীয় চিঠি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, কপিল দেব ও দিলীপ ভেংসরকার। তাদের সঙ্গে আছেন অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, মাইক গ্যাটিং, অর্জুনা রানাতুঙ্গা, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক ও ক্লাইভ লয়েডসহ আন্তর্জাতিক ক্রিকেটের আরও সাবেক তারকারা।

চলতি সপ্তাহে ইমরানের সংক্ষিপ্ত চিকিৎসা পরীক্ষার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠিটি পাঠানো হয়। সাবেক ক্রিকেটারদের দাবি, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইমরানের স্বাস্থ্য নিয়ে প্রথমবার পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক। এবার সেই আবেদনের ধারাবাহিকতায় নতুন করে চিঠি দেওয়া হলো।

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

প্রকাশিত : ০৯:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬