ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু; অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে ফজরের সুন্নত নামাজ আদায়কালে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন।
সংবাদটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়। বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নজরে আসলে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।
জেলা প্রশাসক এর আহবানে রোববার ২৩ আগস্ট ২০২৬ তারিখে মরহুমের পরিবারের সদস্যগণ পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন।

এছাড়া, মরহুমের পরিবারের প্রতি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা আর্থিক সহায়তা যাতে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে (টেকসই ব্যাংকিং ব্যবস্থা) পরিবারের কাছে পৌঁছে, সে লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, দুমকিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, মরহুমের স্ত্রীকে বিধবা ভাতার আওতায় আনা, তাকে সেলাই প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা এবং তাদের বসতঘর মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও ইউএনওকে দিকনির্দেশনা দেয়া হয়। মরহুম হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত মাওলানা আব্দুস সালাম এর একমাত্র পুত্র ছিলেন।

তাঁর আকষ্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। মরহুম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ গত প্রায় দেড় বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। তাঁর সামান্য উপার্জন দিয়ে স্ত্রী, দুই শিশু সন্তান এবং মাকে নিয়ে মোটামুটিভাবে কষ্টসাধ্য জীবনযাপন করতেন। মরহুমের আকষ্মিক মৃত্যুতে তাঁর অসহায় পরিবারের আর্থিক সংকট ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল প্রতিনিধি দল কিংস অ্যারেনাতেও, নিষেধাজ্ঞা কমছে কিংসের

সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু; অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসক

প্রকাশিত : ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬