জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ “এ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় পবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষদের সামনে থেকে একট বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে মৎস্য পোনা অবমুক্ত করনের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোঃ জামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















