ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

উয়েফার ওপর ক্ষুব্ধ ইংলিশ ফুটবল লিগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপের (কারাবাও কাপ) ম্যাচ একই দিনে পড়ে যাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইংলিশ ফুটবল লিগ। উয়েফার একক সিদ্ধান্তের কারণে ঘরোয়া প্রতিযোগিতার বেশ কয়েকটি ম্যাচের সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে আয়োজকরা।

এভারটন ও ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মধ্যকার লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটি আগামী ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। তবে উয়েফা একই দিনে লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নির্ধারণ করে।

একই দিনে লিভারপুল শহরের দুই ক্লাব- লিভারপুল ও এভারটন নিজেদের মাঠে খেললে স্থানীয় পুলিশ প্রশাসন ও নিরাপত্তাব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হয়। ফলে স্থানীয় নীতি অনুসারে একই দিনে দুটি ম্যাচ আয়োজন করা অসম্ভব।

উয়েফা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হলেও তারা বিদেশ থেকে আসা সমর্থকদের সুবিধার্থে ম্যাচ পিছিয়ে দিতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে এভারটন বনাম উলভসের ম্যাচটি পিছিয়ে ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার মধ্যকার নির্ধারিত লিগ কাপ ম্যাচটি একদিন এগিয়ে নিয়ে ১৫ সেপ্টেম্বর আনা হয়েছে। ইএফএল জানিয়েছে, ইউরোপীয় প্রতিযোগিতাগুলোর পরিধি বাড়াতে গিয়ে ঘরোয়া লিগগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হচ্ছে না। ক্লাবের ভক্তদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে, তার জন্য আয়োজকরা দুঃখ প্রকাশ করেছে।

জনপ্রিয় সংবাদ

একটি পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ বাংলাদেশ, সহযোগিতার সুযোগ রয়েছে

উয়েফার ওপর ক্ষুব্ধ ইংলিশ ফুটবল লিগ

প্রকাশিত : ০৮:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬