ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। একই সঙ্গে আগামী ২০ নভেম্বর ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু বলেন, স্বাধীনতার পর এতো জেল, জুলুম, অত্যাচার সহ্য করে এই প্রথম কোনো রাষ্ট্রপতি হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেখে আন্দোলন সংগ্রামে আমরা উজ্জীবিত হয়েছি। সেই জায়গা থেকে ধন্যবাদ জানাতে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি পেশার ৩৫ জন সাবেক শিক্ষার্থী মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি।

তিনি জানান, রাষ্ট্রপতি দেশে ও জাতির জন্য সবসময় ইতিবাচক কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ২০ নভেম্বর ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করেছেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক সময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসক ও আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজ বিশাল অবদান রেখেছে।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

প্রকাশিত : ০৯:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬