ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের চিকিৎসাসেবার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে। হাসপাতালটির ধারণক্ষমতা বাড়ার পাশাপাশি আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত হবে, যা স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি– রাঙ্গামাটি সাজেক হামলা অভিযোগে আধাবেলা অবরোধ

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

প্রকাশিত : ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬