দিনাজপুর প্রতিনিধি: এসো সত্যের পথে, এসো সুন্দরের পথে, এসো ন্যায়ের পথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বীরগঞ্জ কুমারপাড়া মন্দির কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় শ্রী বীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য বাবু সুভাষ দাস।
এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















