ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।

এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের আখড়াবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষে হয়। শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের বর্ণাঢ্য ও গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। এ সময় বক্তারা দেশের মঙ্গল ও শান্তি কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ৬ মাসেই সব কাজ শেষ হয় না’—পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পিরোজপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী

প্রকাশিত : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬