ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বীমা গ্রাহকদের ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধে আইডিআরএর কার্যকর উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন উপস্থিত ছিলেন।

আইডিআরএর তথ্য অনুযায়ী, মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের এসব বীমা দাবি পরিশোধ করা হয়েছে। চেক বিতরণ করা হয়েছে বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসিধারীদের মধ্যে।

এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ৫২৮ জন গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা, গোল্ডেন লাইফ ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা এবং হোমল্যান্ড লাইফ ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা দিয়েছে।

এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ২০ জন গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা প্রদান করেছে।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে। পলিসিধারীর স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

আইডিআরএ মনে করে, পলিসিধারীদের বীমা দাবি পরিশোধের মাধ্যমে তাদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে।

জনপ্রিয় সংবাদ

বীমা গ্রাহকদের ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধে আইডিআরএর কার্যকর উদ্যোগ

বীমা গ্রাহকদের ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধে আইডিআরএর কার্যকর উদ্যোগ

প্রকাশিত : ১০:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬