দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দু’দিন ব্যাপী ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন, দুমকি এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জব্বার হাওলাদার। গ্রীষ্মকালীন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে এবং উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ হানিফ সিকদারের সঞ্চালনায় উপজেলাধীন সকল স্কুল ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ও প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে সাতার , দাবা বালক বালিকা, কাবাডি বালক বালিকা এবং হ্যান্ডবল বালক বালিকা খেলা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অদ্য সোমবার বিকেল ৩ টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

ডেস্ক রিপোর্ট 






















