জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দুমকির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মূল ফটক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ছোট হল রুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ‘র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মুহ অলিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দুমকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মু বায়জিদ ইসলাম, ইউআরসি ইনস্টক্টর মোঃ জাকির হোসেন খন্দকার প্রমুখ।
দেবিরচর দুমকি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সৈয়দ ইখতিয়ার উদ্দিন শাহীন, মো: মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















