ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে নেমেছিল। কিন্তু ৩-০ গোলে হেরে বিধ্বস্ত হলো তারা।

প্রথমার্ধে প্যাসকেল গ্রস এবং চ্যারাল্যাম্পোস কোস্তোলাসের গোলে বিরতির আগেই নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। এরপর গ্রীষ্মকালীন দলবদলে আসা চিমা আন্দ্রেস ঘরের মাঠে প্রথমবার মূল একাদশে জায়গা পেয়ে কর্নার থেকে দলের তৃতীয় গোলটি করেন। চলতি মৌসুমে আগের সব ম্যাচ মিলিয়ে যতগুলো গোল হজম করেছিল আর্সেনাল, এক ম্যাচেই ঠিক ততগুলো গোল এবার খেল আর্সেনাল।

সাউথ কোস্টে ম্যাচের শুরুটা কিছুটা সতর্ক থাকলেও ৩০ মিনিটের মাথায় দুর্দান্ত ফর্মে থাকা গ্রস ডি বক্সের প্রান্তে পর্যাপ্ত সময় ও ফাঁকা জায়গা পান। আর্সেনালের দুই সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল ও এজরি কনসা তাকে বাধা দিতে ব্যর্থ হন এবং এই জার্মান তারকা তার পুরো সুযোগ নেন। ডেভিড রায়ার কাছের পোস্টে লেগে তার জোরালো শট জালে জড়ায়। শেষ পাঁচ ম্যাচে এটি ছিল গ্রসের চতুর্থ গোল।

আগের ম্যাচগুলোতে শক্ত রক্ষণ গড়ে তোলা গ্যাব্রিয়েল ও কনসা প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও একই ভুল করেন। দিয়েগো গোমেজের বাড়ানো পাস ধরে কোস্তোলাস একইভাবে ফাঁকা জায়গা পেয়ে আর্সেনালের সেন্টারব্যাকদের মাঝ দিয়েই নিচু জোরালো শটে বল পোস্টের নিচ দিয়ে বাম কোণে পাঠান।

দুর্দান্ত এক মৌসুমে ব্রাইটনের এই সেরা জয়টি তাদের প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে তুলেছে। অন্যদিকে রোববার সান্ডারল্যান্ডকে হারাতে পারলে আর্সেনালকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির।

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

প্রকাশিত : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬