ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় আরিয়া সুখা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে মাসব্যাপী প্রদীপ প্রজ্বালন ও অভিধর্ম পাঠের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হরিধন মগ পাড়া (অযোধ্যা) এলাকায় ঐতিহ্যবাহী আরিয়া সুখা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে প্রথমবারের মতো মাসব্যাপী কার্তিক প্রদীপ প্রজ্বালন, টাইংছংবু ছিঃমিং ও বুদ্ধবাণী অভিধর্ম পাট্ঠান পাঠ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত কওয়িদা ভিক্ষু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মাটিরাঙ্গা শাখার উপদেষ্টা বাবু আথুইপ্রু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গার অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মংসাথোয়াই মারমা, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মংকাজ মারমা, অবসরপ্রাপ্ত ভূমি অফিসের হিসাব সহকারী রুইম্রোচাই মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মাটিরাঙ্গা শাখার সাঅং মারমা, আরিয়া সুখা বৌদ্ধ বিহারের সভাপতি হুইলাপ্রু মারমা এবং হরিধন মগ পাড়ার কার্বারী মংসিপ্রু কার্বারী।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দায়ক-দায়িকা, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে প্রতিদিন প্রদীপ প্রজ্বালন ও বুদ্ধবাণী অভিধর্ম পাট্ঠান পাঠ করা হবে।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের শিক্ষা, মৈত্রী, করুণা, প্রজ্ঞা ও সম্প্রীতির চর্চা আরও প্রসারিত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন চালু থাকা অবস্থায় সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন জারি হলো?

মাটিরাঙ্গায় আরিয়া সুখা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে মাসব্যাপী প্রদীপ প্রজ্বালন ও অভিধর্ম পাঠের উদ্বোধন

প্রকাশিত : ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬