ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন চালু থাকা অবস্থায় সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন জারি হলো?

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে

প্রকাশিত : ১০:০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬