ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কালকিনিতে অতিরিক্ত মজুদের দায়ে ১৪০ বস্তা সার জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সরকার অনুমোদিত সার ডিলারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত মজুদ রাখা ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সমিতিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে অতিরিক্ত সার মজুদের বিষয়টি ধরা পড়ে।

অভিযানে অতিরিক্ত মজুদ রাখার দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মজুদকৃত ১৪০ বস্তা সার জব্দ করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি অফিসার পল্লব কুমার বাগচী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কৃষকের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

কালকিনিতে অতিরিক্ত মজুদের দায়ে ১৪০ বস্তা সার জব্দ, জরিমানা ২০ হাজার টাকা

প্রকাশিত : ০৭:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬