ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইস্রাফীল এর আমন্ত্রণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
সোমবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইস্রাফীল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্হাপনা ঘুরে দেখেন এবং আগামী শিক্ষাবর্ষের ভর্তি ও ক্লাস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরে পবিপ্রবির ভিসি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈত্রিক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডুয়েট উপাচার্যের সঙ্গে সিআর ফোরামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন

প্রকাশিত : ০৯:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬