ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যবিপ্রবিতে জলতরঙ্গের ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’, রঙে-গানে মুখর ক্যাম্পাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: বর্ষার বিদায়ের পর শরতের স্নিগ্ধতা ও শুভ্রতাকে বরণ করে নিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’-এর বিশেষ ঋতু উৎসব ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের বিপরীত পাশের উন্মুক্ত প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়।

শরৎ উৎসবকে ঘিরে কয়েক দিন আগে থেকেই যবিপ্রবি ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। আয়োজক সংগঠনের সদস্যরা সড়কে আলপনা আঁকা, মঞ্চসজ্জা, খাবারের স্টল ও বিশেষ ফটো বুথ তৈরিসহ বিভিন্ন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন। উৎসবের দিন ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানটি শরতের নান্দনিক আবহে সাজিয়ে তোলা হয়।

সকাল ১০টায় বর্ণিল আলপনা উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বেলা ১১টায় বিভিন্ন খাবারের স্টল ও উৎসবের অন্যতম আকর্ষণ ‘বিশেষ ফটো বুথ’ উদ্বোধন করা হয়। নীল আকাশ, কাশফুল ও শরতের আবহকে কেন্দ্র করে সাজানো ফটো বুথে ছবি তুলতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের স্টলেও দিনভর ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

দিনব্যাপী আয়োজনের পর বিকেল ৫টায় শুরু হয় উৎসবের সাংস্কৃতিক পর্ব। এতে জলতরঙ্গের শিল্পীদের পরিবেশনায় শরতের গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, শরতের পরিষ্কার-শুভ্র নীল আকাশের আবহে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরাই ‘শরৎ শুভ্রম’ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে চান তারা। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবারের আয়োজনকে সফল করেছে বলেও জানান আয়োজকরা।

জলতরঙ্গ যবিপ্রবির অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর শরতের সৌন্দর্য ও ঋতুর বৈচিত্র্যকে ক্যাম্পাসে বরণ করে নিতে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শরৎ শুভ্রম’। ধারাবাহিক আয়োজন হিসেবে এবার অনুষ্ঠিত হলো এর চতুর্থ পর্ব। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের আয়োজনও উৎসবমুখর হয়ে ওঠে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

যবিপ্রবিতে জলতরঙ্গের ‘শরৎ শুভ্রম-পর্ব ৪’, রঙে-গানে মুখর ক্যাম্পাস

প্রকাশিত : ০৮:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬