চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উমে সালমা রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া খাতুন । এছাড়া প্রায় ৮০-৯০ জন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো থেকে বিরত থাকা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য পূজা মণ্ডপের সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়

ডেস্ক রিপোর্ট 






















