ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দায় নবাগত ওসি আফজাল হোসেনের যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আফজাল হোসেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এদিন সন্ধ্যায় বিদায়ী ওসি মো. খোরশেদ আলম নবাগত ওসি আফজাল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে থানার পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এর আগে মো. আফজাল হোসেন পাবনার ঈশ্বরদী থানার আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মান্দা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. আফজাল হোসেনকে নওগাঁ জেলায় বদলি করা হয়। পরবর্তীতে নওগাঁ জেলা পুলিশের পৃথক আদেশে তাকে মান্দা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি আফজাল হোসেন বলেন, মান্দা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জুয়া ও মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে। এ কাজে তিনি থানার পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় নবাগত ওসি আফজাল হোসেনের যোগদান

প্রকাশিত : ০৯:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬